রুয়েলের ৫ উইকেট, জয়ের সেঞ্চুরি, ৯৪ রানে অল আউট বরিশাল
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরির সুযোগ তৈরি করেছিলেন মোহাম্মদ মিঠুন, কালাম সিদ্দিকী অলিন, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেনরা। তবে তাদের কেউই তিন অঙ্ক ছুঁতে পারেননি। এনসিএলের নতুন মৌসুমে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন চট্টগ্রাম বিভাগের মাহমুদুল হাসান জয়। একই পথে হাঁটছেন সাদিকুর রহমানও। এদিকে বল হাতে আলো ছড়িয়েছেন রুয়েল মিয়া। খুলনার বিপক্ষে বাঁহাতি পেসার নিয়েছেন ৫ উইকেট।