অনেক টাকা খরচ হলেও ইংল্যান্ডকে বাংলাদেশ সফর করতেই হবে: ইসিবি প্রধান
২০১০ সালের জুনের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ১৭ বছর পর আবারও সাদা পোশাকের ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অ্যাশেজের প্রস্তুতি সারতে ২০২৭ সালের মে মাসে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে লম্বা সময় কাটিয়ে দিলেও ইংলিশদের সঙ্গে ১০টির বেশি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।