আহমেদাবাদের ‘ডন’ এবারও অরেঞ্জ ক্যাপের পেছনে ছুটবে, বিশ্বাস অশ্বিনের
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা পাঁচে থেকেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি শুভমান গিল। এবারের আইপিএলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার সেই দুঃখ মেটাতে আরো ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি, এমনটাই ভবিষ্যদ্বাণী ভারতের সাবেক স্পিনার রবিচন্দন অশ্বিনের। গুজরাট টাইটান্সের ঘরের মাঠ আহমেদাবাদে গিল 'ডন' হয়ে উঠতে পারেন বলেও মনে করেন অশ্বিন।