পিএসএলে ওয়াসিমের বদলি জেসন রয়
টুর্নামেন্টের মাঝপথে এসে শক্তি বাড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমের বদলি হিসেবে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে করাচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমের বাকি অংশের জন্য রয়ের সার্ভিস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কর্তৃপক্ষ।