নয়া দিগন্তকে হারিয়ে ক্রিকফ্রেঞ্জির শুভসূচনা
প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও শুরু হয়ে গেল কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। ৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ঐতিহ্যবাহী কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন হয়েছে রোববার।