চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন নেসার
বাংলাদেশের বিপক্ষে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গেছেন গতিতারকা মাইকেল নেসার। অনুশীলনের সময় তিনি এই চোটে পড়েন।