বিসিবি সভায় ৭ সিদ্ধান্ত
রবিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা। সেখানে ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে বড় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন ড্রেসিংরুম তৈরি এবং বিসিবির একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।