অ্যান্টিগা টেস্টের আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার, ছিটকে গেলেন ৪ ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ইনজুরি ও অসুস্থতার কারণে চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে লঙ্কানদের। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে, লাহিরু কুমারা, ভিশভা ফার্নান্দো, রমেশ মেন্ডিস এবং পাথুম নিসাঙ্কা-এই চারজনই অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।