অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিক বাধা জয়ই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: হেম্প
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ। সিরিজ শুরুর আগে একটি অনুশীলন ম্যাচ খেলার পাশাপাশি স্থানীয় কন্ডিশনের উইকেটেও নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা।