ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা হচ্ছে না চ্যাপম্যান-ফোকসের
চোট থেকে সেরে উঠতে না পারায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফোকসের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাদের দুজনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন জশ ক্লার্কসন ও ব্লেইর টিকনার।