বৃষ্টি ছাপিয়ে ক্যাম্পবেলের সেঞ্চুরির অপেক্ষা
সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অপেক্ষায় রেখেছিল ক্রিকেটারদের। সকাল পেরিয়ে বেলা বাড়তেই আকাশে রোদের দেখা মিলল। দুপুর নাগাদ খেলাও মাঠে গড়ালে। অপেক্ষার প্রহর পেরিয়ে ব্যাটে-বলের লড়াইয়ে নেমে দাপট দেখাল জিম্বাবুয়ে ‘এ’ দল। ম্যাথু ক্যাম্পবেলের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে জিম্বাবুয়ে। ৭৭ বলে ৯১ রানের ইনিংস খেলে সেঞ্চুরির অপেক্ষা করছেন ক্যাম্পবেল।