হজ-হোপ জুটিতে প্রথম দিন সামাল ওয়েস্ট ইন্ডিজের
ব্রেন্ডন কিং ফিরলেন দ্রুতই। আরেক ওপেনার তেজনারাইন চন্দরপল উইকেটে পড়ে থাকলেও ইনিংস বড় করতে পারলেন না। আমির জাঙ্গুও হাঁটলেন একই পথে। তবে বৃষ্টিবিঘ্নিত দিনে ওয়েস্ট ইন্ডিজের হাল ধরলেন কাভিম হজ। তিন উইকেট হারানোর পর যা করা প্রয়োজন ছিল হজ সেটাই করলেন। তাকে দারুণভাবে সঙ্গ দিলেন শাই হোপ। তাদের দুজনের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।