নতুন সহ-অধিনায়কসহ ইংল্যান্ড সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার
ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই কুশল মেন্ডিসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তার সহকারী হিসেবে দুই ফরম্যাটেই দায়িত্ব পেয়েছেন চারিথ আসালাঙ্কা। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে লঙ্কানরা।