দুবাইয়ে ক্রিকেট মাঠে আকস্মিক মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক ক্রিকেটারের। নিহত মোহাম্মদ সাফওয়ান শানু (৩৮) দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন এবং স্থানীয় ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।