পিএসএলে মুস্তাফিজের সঙ্গে জুটি বাধতে চলেছেন ওয়েলালাগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় নেই। তবে এর মধ্যেও বাধ্য হয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় নেই। তবে এর মধ্যেও বাধ্য হয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি থাকা সত্ত্বেও সেই চুক্তির শর্ত না মেনেই একই সময়ে আয়োজিত হতে যাওয়া আইপিএলে নাম লিখিয়েছেন মুজারাবানি। চুক্তি ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কলকাতা নাইট রাইডার্স আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জন্য জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ট্রান্সফার উইন্ডো বহুল পরিচিত হলেও ক্রিকেটের সঙ্গে সেভাবে এখনো সম্পর্ক গড়ে ওঠেনি। ফুটবলের আদলে ক্রিকেটেও ট্রান্সফার উইন্ডো চালু করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শুরুর আগে চাইলে ক্রিকেটার অদলবদল ও বিক্রি করতে পারবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের স্থানীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে দ্য হান্ড্রেডের নিলামে কাড়াকাড়ি হতে পারে বিবিসি স্পোর্টসের প্রতিবেদন এমন পাঁচজনের একজন ছিলেন জেমস কোলস। একশ বলের টুর্নামেন্টে নিলামে শেষ পর্যন্ত হলোও তাই। ২১ বছর বয়সি অলরাউন্ডারকে পেতে লড়াই হলো পাঁচ ফ্র্যাঞ্চাইজির। তবে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, বার্মিংহাম ফিনিক্স, ট্রেন্ট রকেটস ও সানরাইজার্স লিডসকে হটিয়ে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডেকে কোলসকে কিনে নেয় লন্ডন স্পিরিট। অ্যান্ডি ফ্লাওয়ার জানালেন, কোলসের জন্য আগেই বড় বাজেট রেখেছিলেন তারা।
আইপিএলের গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা আইপিএল খেলতে নামবে। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপাতে। তবে ভারতের সাবেক অধিনায়ক ও বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে মনে করেন সেই কাজটা মোটেই সহজ হবে না দলটির।
প্রতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসকে ঘিরে একটি প্রশ্ন ঘোরাফেরা করে, মহেন্দ্র সিং ধোনি কি পুরো মৌসুম খেলবেন? ৪৪ বছর বয়সী ধোনিকে ঘিরে এই প্রশ্ন আসাই স্বাভাবিক। এবারও তার ব্যতিক্রম হয়নি। উত্তরটাও মিলেছে দ্রুত। চেন্নাইয়ের হলুদ জার্সিতে এবার সবগুলো ম্যাচই খেলবেন ধোনি, এমনটা নিশ্চিত করেছে চেন্নাই কর্তৃপক্ষ।
চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে স্পন্সরদের আগ্রহের অভাব ও তৃতীয় ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় টুর্নামেন্টটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে হবে বিপিএলের প্রথম আসর। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারের আসর শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। বুধবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি ঘোষণা করেছে। এর আগে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ২৮ মার্চ থেকেই মাঠে গড়াবে আইপিএল।
২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের। ফাইনাল হবে মে। উদ্বোধনী ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পিএসএলের আসছে মৌসুমে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমন, পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও পিন্ডিজের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। পিএসএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছেন মুস্তাফিজ-পারভেজ হোসেনরা।
আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন প্রায় ১ হাজার ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ক্রিকেটার ২৪৭ জন এবং নারী ক্রিকেটার ১৭৮ জন। প্রথমবারের মতো হতে যাওয়া দ্য হান্ড্রেডের নিলামে কে বেশি দাম পাবেন এসব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের টুর্নামেন্টে চড়া দামে বিক্রি হতে পারেন এমন পাঁচ তরুণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। আগামী মঙ্গলবার (১০ মার্চ) ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের পাওনা বুঝে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। পাশাপাশি রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসও প্রাইজমানি হিসেবে পাওয়ার কথা ১ কোটি ৭৫ লাখ টাকা।