নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ইশান কিশান

ভারতীয় ক্রিকেট
ইশান কিশান
ইশান কিশান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি জাতীয় দল থেকে বাদ পড়ার পর আবারও জায়গা করে নেয়া। গত এক বছর ধরে এই কঠিন সময়ের মধ্যেই আছেন ভারতীয় ক্রিকেটার ইশান কিশান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আবারও জাতীয় টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

সম্প্রতি দুলীপ ট্রফিতে খেলেছেন তিনি। ইস্ট জোনের বিপক্ষে ফাইনালে ২৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছে দাবি ইষ্ট জোনের অধিনায়কের। জাতীয় দলে নিয়মিত খেললে উন্নতির ধারা একটা জায়গায় এসে থমকে যায় বলে মনে করেন তিনি।

ইশান বলেছেন, ‘আমরা যখন নিয়মিত ভারতীয় দলের হয়ে খেলি, তখন একটা ছন্দের মধ্যে খেলতে থাকি। আপনি হয়তো খুব ভালো খেলোয়াড়, সে কারণেই ভারতের হয়ে খেলছেন। কিন্তু একটা পর্যায়ে আপনার উন্নতি থেমে যেতে পারে। যখন এক ধাপ পেছনে গিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন, তখন আবার শূন্য থেকে শুরু করতে হয়।’

এই ভারতীয় ব্যাটসম্যানের উপলব্ধি, ঘরোয়া ক্রিকেটে ফেরার পর প্রতিযোগিতাটা নতুন করে বুঝতে হয়। দলে ফেরার জন্য অন্যদের চেয়ে ভালো পারফর্ম করা ছাড়া কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতাও বদলে গেছে বলে ধারণা ইশানের। তিনি নিজের ভুলগুলো খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন।

ইশানের ভাষায়, ‘আপনি ভাবতে শুরু করেন, আমাকে আরও ভালো হতে হবে। কারণ এখন অনেক খেলোয়াড় রান করছে। দলে ফিরতে হলে তাদের চেয়ে অনেক ভালো করতে হবে। তখন নিজের ভুলগুলো নিয়ে ভাবার সময় পাওয়া যায়। আগে কী কী মিস করেছি, কেন ভালো শুরু পেলেও বড় ইনিংসে রূপ দিতে পারিনি। ব্যাটিংয়ে খুব বেশি পরিবর্তন আসে না, সময়ের সঙ্গে মূলত মানসিকতাটাই বদলে যায়।’

গত বছর ঝাড়খন্ডকে নেতৃত্ব দিয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফির শিরোপা জিতেছিলেন ইশান। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল তার দল। ইশানের মতে, অধিনায়কত্ব তাকে ব্যাটসম্যান হিসেবেও আরও পরিণত করেছে। তার ভাষ্য, ‘আপনি যখন দলের অধিনায়ক হন, প্রথম যে বিষয়টি প্রয়োজন, সেটি হলো পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা। মাঠে পুরো সময় সতর্ক থাকতে হয়—কী হচ্ছে, কী হচ্ছে না, সেদিকে নজর রাখতে হয়।’

আরো পড়ুন: