‘যেটা করতে চাইনি, সেটাই করে ফেলেছি’, লাল বলের ক্রিকেট নিয়ে ইশান
সাদা বলের ক্রিকেটে দীর্ঘ ব্যস্ততার পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন ইশান কিশান। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে ইস্ট জোনকে নেতৃত্ব দিয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে পেয়েছেন বড় জয়, ইনিংস ও ২১০ রানে। তবে দলের এমন দাপুটে জয়ের মাঝেও নিজের ফেরার অভিজ্ঞতা থেকে কঠিন বাস্তবতার কথা জানিয়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর উপলব্ধি, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে মানিয়ে নেওয়া সহজ নয়, বিশেষ করে দীর্ঘদিন লাল বলের ক্রিকেটের বাইরে থাকলে।