পিএসএল থেকে দুই ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে আরব আমিরাত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইনজুরির কারণে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তার পিএসএলের দল রাওয়াল পিন্ডিজের পক্ষ থেকে এই পেসারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নাসিমকে হারানো বড় ধাক্কা পিএসএলের নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য।
হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ডানহাতি লেগ স্পিনার। চোট কাটিয়ে আইপিএল খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে হাসারাঙ্গার বিকল্প খুঁজতে হতে পারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
আইপিএলের বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের কড়া সমালোচনা করেছেন রোহিত শর্মা থেকে শুরু করে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার। এমন সমালোচনার মধ্যেও এবারের আইপিএলে ইম্পপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু রেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
নিজ শহরের হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই আশায় আট মৌসুম পর চেন্নাই সুপার কিংসে ফিরেছিলেন গত বছর। কিন্তু বিদায়টা সুখকর হয়নি কিংবদন্তি এই অফস্পিনারের। ৩৯ বছর বয়সে আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে দেন গতবারের আইপিএল শেষেই। চেন্নাইয়ে ফেরাটা যে অশ্বিনের জন্য ভালো কোনো স্মৃতি নিয়ে আসেনি তা স্বীকার করেছেন তিনি নিজেই।
এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের বন্ধুদের উদ্যোগে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “ক্লেমন ৯/১১ (টি-১০) ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২”। আগামী ১০, ১১ ও ১৭ এপ্রিল উত্তরা উত্তর মেট্রো স্টেশন ফুটবল ক্লাব মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিস। চোট থেকে সেরে উঠতে না পারায় মিস করেছেন পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচও। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ডানহাতি ব্যাটারকে পাওয়া যাবে বলে ইঙ্গিত দিয়েছেন স্টিফেন ফ্লেমিং।
আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন ভারত ও সাউথ আফ্রিকার তিন ক্রিকেটার। এর মধ্যে ভারতেরই দুই ক্রিকেটার সাঞ্জু স্যামসন ও জাসপ্রিত বুমরাহ রয়েছেন। আর একমাত্র প্রোটিয়া ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন কনর এস্টারহুইজেন।
প্রযুক্তির যুগে নতুন স্পিন বোলিং মেশিন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশে আনা হয়েছে 'মার্লিন বাই বোলা' নামক স্পিন বোলিং মেশিন। এই স্পিন বোলিং মেশিনে অনুশীলন করার ইচ্ছেটা অনেক আগেই পোষণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা। অবশেষে তাদের এই চাওয়া পূরণ করল বিসিবি।
২৫ বলে ৭০ রানের দানবীয় ইনিংসে মোট আটটি ছক্কা মেরেছেন টিম ডেভিড। সেই আট ছক্কার মধ্যে একটি আবার বিশেষ। ১৯তম ওভারে জেমি ওভারটনকে পুল শটে ছক্কা মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠান এই অস্ট্রেলিয়ান ব্যাটার। বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে নিজেও কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছিলেন ডেভিড। দীর্ঘদিন অনুশীলনে এমন এক শটের জন্য ঘাম ঝড়ানোর পর এবার সফল হতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুলতান সুলতান্স। কিন্তু ম্যাচ জয়ের পরেও স্বস্তিতে থাকার সুযোগ নেই মুলতানের ক্রিকেটারদের। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে আবারো মাঠে নামতে হবে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে। পিএসএলে টানা খেলার এই ধকলে ক্লান্ত হয়ে উঠেছেন মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার। এমনটা চলতে থাকলে মাঠেই ঘুমিয়ে পড়তে হবে বলেও রসিকতা করেন এই অস্ট্রেলিয়ান।
প্রথম ম্যাচে হারের পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋষভ পান্তকে। তার পারফরম্যান্স আশানরুপ না হওয়াতেই সমালোচনা হচ্ছিলো। তবে দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে জবাব দিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দলকে জিতিয়ে সমালোচকদের চুপ করালেন তিনি।