নিজেদের চতুর্থ ম্যাচে এদিন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সহজ জয় পায় মুলতান। রাওয়ালপিন্ডিকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১৬৬ রানেই বেধে রাখে তারা। এরপর ১৫ বল বাকি থাকতেই টপকে যায় সেই লক্ষ্য। এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার আনন্দ উদযাপনের সময় অবশ্য উপভোগ করতে পারছেন না মুলতানের ক্রিকেটাররা। পিএসএলের ব্যস্ত সূচিতে বিশ্রামের সময় না পেয়ে কিছুটা আক্ষেপ ঝড়লো টার্নারের কন্ঠে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পরবর্তী ম্যাচের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিলো টার্নারের কাছে। টানা দুই ম্যাচ খেলার বিষয়ে টার্নার জবাব দেন, 'হয়তো কোথাও একটা কম্বল আর বালিশ খুঁজে নিয়ে এখানেই (মাঠে) ঘুমিয়ে পড়ব। মাঝের সময়টা এতই কম।'
টানা ম্যাচ খেলার ধকল থাকলেও দলের ভেতর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের দারুণ মিশেলে বেশ খুশি মুলতান অধিনায়ক। জানান, দলের বিদেশী ও স্থানীয় খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের মধ্যে মেলবন্ধন দারুণ উপভোগ করছেন তিনি।
টার্নার বলেন, 'দলে অস্ট্রেলিয়ান থাকাটা আমাদের জন্য সহায়ক, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো—আমাদের দলে বেশ ভালো মানুষ আছে; আমাদের ঘরোয়া ক্রিকেটার এবং স্থানীয় সাপোর্ট স্টাফরা। যাদের কারণেই ছেলেরা হাসিমুখে খেলছে।'
২৬ মার্চ থেকে শুরু হওয়া আট দলের পিএসএলের পর্দা নামবে আগামী ৩ মে। মাত্র ৩৯ দিনে ৪৪ ম্যাচের এই মহাযজ্ঞ শেষ করতে বেশ ব্যস্ত সূচি রাখতে হয়েছে পিএসএল কর্তৃপক্ষকে।