পিএসএল থেকে দুই ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে আরব আমিরাত

পিএসএল
মোহাম্মাদ ওয়াসিম
মোহাম্মাদ ওয়াসিম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে করাচি কিংস দলে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার খুজাইমা বিন তানভীর ও মোহাম্মদ ওয়াসিম দেশে ফিরে গেছেন। এমিরেটস বোর্ড তাদের তলব করেছিল।

সূত্রগুলো জানিয়েছে, এই দুই ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি ফিফটি’ টুর্নামেন্টে অংশ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য মতে, খুজাইমা ও ওয়াসিম দুইটি ম্যাচ খেলার পর আবার করাচি কিংস দলে যোগ দিতে পারেন।

করাচি কিংসের পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল করাচিতে পেশোয়ার জালমির বিপক্ষে। এর আগে ক্রিকেটারদের অনুপস্থিতি দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। করাচির টিম ডিরেক্টর হায়দার আজহার জানিয়েছেন, দুই খেলোয়াড় মঙ্গলবার করাচিতে পৌঁছাবেন।

তারা বৃহস্পতিবার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাদের দেশে অনুষ্ঠিত ঘরোয়া পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে খেলার জন্য ডেকে পাঠিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক ও টপ অর্ডারের ব্যাটার ওয়াসিমকে পিএসএলের নিলামে করাচি কিংস ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভেড়ায়। খুজাইমা এখনো এই মৌসুমে করাচির হয়ে খেলেননি। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে করাচি কিংস বর্তমানে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আরো পড়ুন: