যদিও পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবেই মানেন না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি মিঠুন মানহাস। এশিয়ান গেমসের স্বর্ণ জয়ের পর তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে ভারত যেভাবে দাপট দেখাচ্ছে তাতে মনেই হচ্ছে পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে। গতবারও এশিয়া গেমসে ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত।
এবারও সেই ছন্দ ধরে রেখেই টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ভারত। মানহাস মনে করেন ভারতের ধারে কাছেও নেই কোনো দল। ভারত এবারের এশিয়ান গেমসে চ্যাম্পিয়নের মতোই খেলেছে বলে মত বিসিসিআই সভাপতির।
তিনি বলেন, 'এই টুর্নামেন্টে ভারত নিঃসন্দেহে সেরা দল। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এবার দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। যদিও আমার মনে হয়, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার মান আগের মতো নেই। আর চাপের মধ্যে আমাদের দল যেভাবে নিজেদের সামলায়, দেশের আর কোনো দলই তা পারে না।'
ভারতের স্বর্ণ জয়ের দুই নায়ক অভিষেক শর্মা ও তিলক ভার্মাকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিসিআই সভাপতি। ভারতের ব্যাটারদের মতো বোলাররাও দারুণ পারফরম্যান্স করেছেন এই টুর্নামেন্টে। চাপের মধ্যে ভারতের বোলাররা খেই হারিয়ে ফেলেনি বলে বাহবা দিয়েছেন মানহাস। এর মধ্যে ভারত প্রমাণ করেছে তারা কেন চ্যাম্পিয়ন।
মিনহাস যোগ করেন, 'এটি দলীয় খেলা। তিলক ভার্মা দারুণ ব্যাটিং করেছে, আর অভিষেক শর্মা ম্যাচের মোমেন্টাম ঠিক করে দিয়েছে। ওপেনারদের কাজ ইনিংস গড়ে দেওয়া, আর মিডল অর্ডারের কাজ সেটি শেষ করা। তাই ওপেনাররাই মূলত ম্যাচের মোমেন্টাম ঠিক করে দিয়েছে। ভারতের ব্যাটিং অসাধারণ ছিল। আর বোলিংয়ের ক্ষেত্রে বলব, ভালো একটা সংগ্রহ ডিফেন্ড করতে সবাই মিলে অবদান রেখেছে।'