ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করছে পাকিস্তান। হেডিংলিতে শুরু হয়েছে প্রথম টেস্টও। মাস দুয়েক পর আবারও ইংলিশদের বিপক্ষে খেলতে পাকিস্তান। যদিও সেটা সাদা বলের ক্রিকেটে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী অক্টোবরে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

ইংল্যান্ডের আগেই অবশ্য পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা। আগামী ৯, ১১ এবং ১৩ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা থাকাকালীনই পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। ১৮ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ২০ অক্টোবর পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে ৩১ অক্টোবর হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনালসহ বাকি সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়েও ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।

কয়েক দিনের বিরতিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে ১৭ থেকে ২১ নভেম্বর, লাহোরে। টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরো পড়ুন: