শ্রীলঙ্কাকে উড়িয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড
আরও একটি একপেশে ম্যাচ, আরও একটি দাপুটে জয়। সিরিজের শেষ ম্যাচেও শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দিল না ইংল্যান্ড। ম্যানচেস্টারে আট উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে হ্যারি ব্রুকের দল। এই জয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও ফিরেছে ইংল্যান্ড।