পেরির পাশাপাশি স্মৃতি মান্ধানা, শ্রেয়াঙ্কা পাতিল, রিচা ঘোষ, সায়লী সাথগারে, জর্জিয়া ভল, অরুন্ধতী রেড্ডি, লরেন বেল, নাদিনে ডি ক্লার্ক, পূজা ভাস্তরেকার, প্রেমা রাওয়াত, রাধা যাদব এবং প্রত্যাশা কুমার। ২০২৭ আইপিএলের মিনি নিলামের আগে গ্রেস হ্যারিস , লিনসে স্মিথ, ডায়ালান হেমলতা এবং গৌতমী নায়েককে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের চারবারের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে অ্যালানা কিং, লিজেলে লি, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া, প্রগতি সিং এবং এডলা স্রুজানা। ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে অ্যানাবেল সাদারল্যান্ড, শিনেলি হেনরি, দিয়া যাদব, জেমিমাহ রদ্রিগেজ, লরা উলভার্ট, লুচি হ্যামিল্টন, মমতা মাধিওয়ালা, মারিজান কাপ, মিন্নু মানি, নন্দিনী শর্মা, নিকি প্রসাদ, শেফালি ভার্মা এবং শ্রী চারানিকে। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ইউপি ওয়ারিয়র্স।
মিনি নিলামের আগে ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। চার বিদেশি দেওয়ান্দ্রা ডটিন, ক্লো ট্রায়ন, শার্লি নট এবং অ্যামি জোন্সের সঙ্গে সোয়েতা শেহরাওয়াত, আশা সোবহানা, কিরান নাভগিরে, জি তৃষা এবং সুমান মীনাকে ছেড়ে দিয়েছে। তবে দীপ্তি শর্মা, হারলিন দেওল, ক্রান্তি গৌর, মেগ ল্যানিং, ফোবি লিচফিল্ড, সিমরান শেখ, প্রাতিকা রাওয়াল, শিখা পান্ডে, সোফি একলেস্টন এবং তারা নরিসকে ধরে রেখেছে দিল্লি।
গুজরাট জায়ান্টস ড্যানি ওয়াট হজ, আয়ুশী সোনি, তিতাস সান্ধু ও শিভানি সিংকে ছেড়ে দিলেও ধরে রেখেছে আনুশকা শর্মা, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমারি, জর্জিয়া ওয়ারেহাম, হ্যাপি কুমার, জিন্তিমানি কালিতা, কনিকা আহুজা, কাশভী গৌতম, কিম গার্থ, রাজেশ্রী গায়কোয়াড়, রেনুকা সিং, সোফি ডিভাইন, তানুজা কানওয়ার এবং স্বস্তিকা ভাটিয়াকে।
দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে মিলি ইংলিংওর্থ, জি কমলিনী, সাইকা ইশাক, ক্রান্তি রেড্ডি, পুনম খেমার এবং ত্রিভেনি ভাসিস্থাকে। তবে ধরে রেখেছে আমানজোৎ কৌর, হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কর, রাহিলা ফিরদৌস, শবনম ইসমাইল, ন্যাট সিভার-ব্র্যান্ট, সাজিভান সাজানা, বৈষ্ণবী শর্মা, হারমানপ্রীত কৌর, নিকোলা ক্যারি এবং সংস্কৃতি গুপ্তা।
আগামী ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে আইপিএলের পঞ্চম আসর। এর আগে আগামী ২৮ অক্টোবর ভারতের কোচিতে হবে মিনি নিলাম। প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটারকে নিতে পারে। বিদেশি ক্রিকেটার হিসেবে নেওয়া যাবে সর্বোচ্চ ৬ জনকে। ৫ ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ২০ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। অর্থাৎ নিলাম থেকে ১০ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হওয়ার সুযোগ রয়েছে।
আইপিএলের ৫ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— স্মৃতি মান্ধানা, এলিস পেরি, শ্রেয়াঙ্কা পাতিল, রিচা ঘোষ, সায়লী সাথগারে, জর্জিয়া ভল, অরুন্ধতী রেড্ডি, লরেন বেল, নাদিনে ডি ক্লার্ক, পূজা ভাস্তরেকার, প্রেমা রাওয়াত, রাধা যাদব এবং প্রত্যাশা কুমার।
দিল্লি ক্যাপিটালস— অ্যানাবেল সাদারল্যান্ড, শিনেলি হেনরি, দিয়া যাদব, জেমিমাহ রদ্রিগেজ, লরা উলভার্ট, লুচি হ্যামিল্টন, মমতা মাধিওয়ালা, মারিজান কাপ, মিন্নু মানি, নন্দিনী শর্মা, নিকি প্রসাদ, শেফালি ভার্মা এবং শ্রী চারানি।
ইউপি ওয়ারিয়র্স— দীপ্তি শর্মা, হারলিন দেওল, ক্রান্তি গৌর, মেগ ল্যানিং, ফোবি লিচফিল্ড, সিমরান শেখ, প্রাতিকা রাওয়াল, শিখা পান্ডে, সোফি একলেস্টন এবং তারা নরিস।
গুজরাট জায়ান্টস— আনুশকা শর্মা, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমারি, জর্জিয়া ওয়ারেহাম, হ্যাপি কুমার, জিন্তিমানি কালিতা, কনিকা আহুজা, কাশভী গৌতম, কিম গার্থ, রাজেশ্রী গায়কোয়াড়, রেনুকা সিং, সোফি ডিভাইন, তানুজা কানওয়ার এবং স্বস্তিকা ভাটিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্স— আমানজোৎ কৌর, হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কর, রাহিলা ফিরদৌস, শবনম ইসমাইল, ন্যাট সিভার-ব্র্যান্ট, সাজিভান সাজানা, বৈষ্ণবী শর্মা, হারমানপ্রীত কৌর, নিকোলা ক্যারি এবং সংস্কৃতি গুপ্তা।