আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, যা ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত, এটি যেহেতু দলের এ মৌসুমের প্রথম অপরাধ, তাই রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এই মৌসুমে স্লো ওভার রেটের অপরাধে অভিযুক্ত হওয়া চতুর্থ অধিনায়ক হলেন রাহানে।
প্রথম ছিলেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংস দুটি ম্যাচে নিয়ম ভঙ্গ করেছিল। ৩১ মার্চ নিউ চণ্ডীগড়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে এবং ২ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে। প্রথম অপরাধে আইয়ারকে ১২ লাখ রুপি এবং দ্বিতীয় অপরাধে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়।
এরপর ৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে গুজরাট টাইটান্সের অপরাধের জন্য শুভমান গিল অভিযুক্ত হন। গত সপ্তাহে দিল্লির বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ও একই অপরাধে দোষী সাব্যস্ত হন। এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।
এদিকে এবারের আইপিএলে চার হারে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার, এরপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৫ রানের পরাজয়। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে একটি পয়েন্ট ভাগাভাগি করেই কেবল খাতা খুলতে পেরেছিল কেকেআর। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারেনি।