৪ হারের পর ১২ লাখ রুপি জরিমানা কলকাতার অধিনায়কের
আইপিএলের এবারের মৌসুমটি মোটেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। শুরুর দিকের টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। দলটির অধিনায়ক এবার বড় ধরনের জরিমানার কবলে পড়েছেন। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি পাচ্ছেন রাহানে।