সবকিছুই সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিই: ক্রুনাল

আইপিএল
ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‎একসময় সীমিত ওভারের ক্রিকেটে ভারত দলে নিয়মিত খেললেও এখন আর জাতীয় দলের বিবেচনায় নেই ক্রুনাল পান্ডিয়া। প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এখনো জাতীয় দলের আশা ছাড়েননি এই অলরাউন্ডার। ‎

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন ক্রুনাল। ব্যাট হাতে খুব একটা অবদান রাখার সুযোগ না পেলেও বল হাতে দলে আস্থা যোগাচ্ছেন।

রান উৎসবের আইপিএলে এখন পর্যন্ত সাত ইকোনমিতে বল করে যাচ্ছেন ক্রুনাল। বল হাতে এমন ফর্মে থাকা ক্রুনাল জানান, জাতীয় দলের স্বপ্নেই এখনো পরিশ্রম করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে ক্রুনাল বলেন, 'আমার চূড়ান্ত লক্ষ্য হলো দেশের প্রতিনিধিত্ব করা, আর আমি এটা নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু আমার হাতে যা আছে, মাঠে গিয়ে ভালো পারফর্ম করা এবং ম্যাচ জেতানো, সেটাই করে যেতে চাই। আর এই প্রক্রিয়ায় যদি সেই সুযোগটা পাই, তাহলে আমি খুবই আনন্দিত হবো, কারণ সেটাই চূড়ান্ত লক্ষ্য, দেশের হয়ে খেলা।'

‎ভারতের হয়ে পাঁচটি ওয়ানডে ও ১৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ১৯ টি-টোয়েন্টিতে ৮.১০ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। সাথে আন্তর্জাতিক ক্যারিয়ারে একশোর ওপর স্ট্রাইকরেটে ২৫৪ রান আছে তার ঝুলিতে।

‎জাতীয় দলের ভাবনার ব্যাপারে ক্রুনাল যোগ করেন, 'আর হ্যাঁ, দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে আমি যত সুযোগ পেয়েছি, তখন বেশ ভালোভাবেই নিজের কাজটা করতে পেরেছি। আমি শুধু আমার কাজটা করে যেতে চাই, আর বাকি সবকিছু আমি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিই।'

আরো পড়ুন: