প্রশ্নটি ছিল সাউথ আফ্রিকার ক্রিকেটার রাইলি রুশোর সাম্প্রতিক মন্তব্য নিয়ে। তিনি বলেছিলেন, আইপিএল নাকি প্রকৃত খেলার চেয়ে অনেকটা সিনেমার মতো। এই মন্তব্য ঘিরেই ওরামের প্রতিক্রিয়া জানতে চান উপস্থিত সাংবাদিকরা।
প্রশ্ন শুনে হাসতে হাসতেই ওরাম বলেন, 'তুমি কি বললে, সিনেমার মতো?' এরপর তিনি যোগ করেন, 'দুটি প্রতিযোগিতা কিছু দিক থেকে মিল থাকলেও আবার অনেক দিক থেকে ভিন্ন। আইপিএল সময়ের দিক থেকে অনেক বড়।'
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'আমি সেখানে কোচিং করাইনি। খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলাম অনেক আগে। এখন সেটি অনেক বড় এক আয়োজন হয়ে উঠেছে।'
একই সঙ্গে পাকিস্তানের এই প্রতিযোগিতায় নিজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ওরাম, 'এটি আমার এখানে প্রথম কাজের সুযোগ এবং আমি এটি উপভোগ করছি। দলটির খেলোয়াড় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই খুবই আন্তরিক। আমাদের ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে, সবকিছুই এখন পর্যন্ত ভালো লাগছে।'
সাম্প্রতিক সময়ে জ্বালানির দামের বৃদ্ধির কারণে এই আসরের খেলাগুলো সীমিত কিছু ভেন্যুতে আয়োজন করা হচ্ছে এবং দর্শকশূন্য মাঠেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মাঠে দর্শক না থাকায় কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন ওরাম, 'আমি চাই এখানে দর্শক থাকুক, যাতে পরিবেশটা আরও প্রাণবন্ত হয়।'