আইপিএল নিয়ে করা রুশোর মন্তব্যের সঙ্গে একমত নন ওরাম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তুলনা করা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মান এবং অর্থনৈতিক কাঠামোর দিক থেকে আইপিএল যোজন যোজন এগিয়ে থাকলেও দুটো লিগ একই সময়ে চলার কারণেই মূলত এই দুটি টুর্নামেন্ট নিয়ে তুলনা হয়। এবার এ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ জ্যাকব ওরাম। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ছয় উইকেটের হারের পর সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন শুনে অবশ্য হাসি থামাতে পারেননি তিনি।