আজিজুল-জীবনের বোলিং নৈপুণ্য, ২২৬ রানে অল আউট অনূর্ধ্ব-১৯ দল

জিডি ট্রফি
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গেম ডেভলপমেন্ট ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ২২৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রবিউল হাসান অনিকের হাফ সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে স্কোরবোর্ডে ২২৬ রান তুলেছে যুবারা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান তোলে অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার আব্দুল্লাহ আল মুহি এবং জারিফ সিয়াম। ২৩ বলে ১৯ রান করা জারিফকে বিদায় করেন শেখ পারভেজ জীবন। এর এক বল পর আদ্রিতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

দলীয় ৮৪ রানে ফিরে যান ৪০ রান করা মুহি। তাকে বোল্ড করেন মাহফুজুর রাব্বি। ১২১ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় দলটি। ২৫ বলে ১৩ রান করা ফরিদ হাসান ফয়সাল রান আউটে কাটা পড়েন। ৫৬ বলে ৩৭ রান করা আহসান আল মুমিনকে বিদায় করেন আহরার আমিন পিয়ান।

তারপর ৫৪ রানের জুটি গড়েন রবিউল হাসান অনিক এবং ফারহান সাদিক। ২৬ বলে ২৯ রান করা সাদিককে বোল্ড করে এই জুটি ভাঙেন আজিজুল হাকিম তামিম। শেষ পর্যন্ত ৮২ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন অনিক।

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩৮ রান খরচায় তিনটি উইকেট নেন শেখ পারভেজ জীবন। দুটি করে উইকেট নেন তামিম এবং পিয়ান। একটি উইকেট নেন রাব্বি।

আরো পড়ুন: