সহসাই ওমানে যাওয়া হচ্ছে না যুবাদের, ভিসার অপেক্ষা বাড়ল
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ভিসা জটিলতায় স্থগিত হয়েছে যুবাদের ওমান যাত্রা। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।