সূর্যবংশীকে ধৈর্য ধরার পরামর্শ গম্ভীরের
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন ভারতীয় এই ওপেনার। সিরিজ শেষে সূর্যবংশীকে না খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।