সূর্যবংশীর কাছ থেকে অনুপ্রেরণা পান জুরেল

ভারতীয় ক্রিকেট
বৈভব সূর্যবংশী ও ধ্রুব জুরেল
বৈভব সূর্যবংশী ও ধ্রুব জুরেল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অল্প সময়ের মধ্যেই বিশ্ব জুড়ে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সূর্যবংশী যুব দল পেরিয়ে এখন জাতীয় দলে। তবে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। বর্তমানে তার জায়গা নিয়ে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে সাঞ্জু স্যামসনের সঙ্গে।

ভারতের টেস্ট দলের ব্যাটার ও সূর্যবংশীর আইপিএল দল রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল মনে করেন তিনি সূর্যবংশীর সঙ্গে নিজের তুলনা করাটা অপ্রাসঙ্গিক মনে করেন। এমনকি সূর্যবংশীকে তিনি ঈর্ষাও করেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার প্রতিভাবে অবিশ্বাস্য বলে আখ্যা দিয়েছেন জুরেল।

জুরেল বলেন, ‘সে সব প্রশংসারই যোগ্য। সে যা করে, তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। ১৫ বছরের একটি ছেলে সবাইকে পিটিয়ে দিচ্ছে। সত্যিই অসাধারণ। আসলে কোনো ঈর্ষা নেই। তুলনাও নেই। তুলনা করবই বা কী নিয়ে? এটা বোঝারই বাইরে। তুলনা তখনই হয়, যখন আপনি মনে করেন একই রকম কিছু করতে পারবেন। সে অনেক ভালো। অবিশ্বাস্য এক ছেলে।’

সূর্যবংশীর ব্যাটিং দেখে নিজেরাও আক্রমণাত্মক হওয়ার অনুপ্রেরণা পান বলে জানিয়ে জুরেল বলেন, ‘আমরা বিস্মিত হয়ে দেখি। সে আমাদের ব্যাটারদের কাজও সহজ করে দেয়। পাওয়ার প্লেতে সে যেভাবে মেরে যায়, তাকে দেখে মনে হয়, আমাদের সুযোগ এলে আমরাও শুরু থেকেই মারতে পারি। কারণ সে তো মেরেই যাচ্ছে।’

সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছেন জুরেল। সর্বশেষ সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি। ১৭৩ রান নিয়ে সিরিজে তার অবস্থান তৃতীয়, যেখানে দুটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও আছে। ২০২৪ সালে রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জুরেলের। পরের টেস্টেই রাঁচিতে দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন জুরেল। ১২ ম্যাচে তার রান ৬৫১, সর্বোচ্চ ১২৫। ভারত ‘এ’ দলের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও আছে জুরেলের। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বেশ কয়েকবছর ধরে নিয়মিত খেলছেন তিনি। টেস্ট ক্রিকেটে বেশ নিয়মিতই ভারতের হয়ে খেলছেন তিনি।

আরো পড়ুন: