সূর্যবংশীকে নিয়ে আলোচনা কম হোক, চাওয়া সাঙ্গাকারার
চলতি আইপিএলে এরই মধ্যে মুদ্রার দুই দিক দেখা হয়ে গেছে বৈভব সূর্যবংশীর। কখনও ঝড়ো ব্যাটিংয়ে নজর কাড়ছেন, আবার কখনও ব্যর্থতায় থেমে যাচ্ছেন শুরুতেই। অল্প বয়সেই এমন ওঠানামা যেন তার পথচলার অংশ হয়ে উঠছে। রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা মনে করেন, সামনে দিনগুলোতেও এই চিত্রের পুনরাবৃত্তি দেখা যেতে পারে।