তানজিদের সেঞ্চুরি, রিশাদের ৫ উইকেট—কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি
সাইফ হাসানের সঙ্গে ওপেনিং কে, তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার! এমন প্রশ্নের মাঝেই বিসিএল অল স্টার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন তানজিদ। পাকিস্তান সিরিজে ওপেনিংয়ের জন্য দাবিটা জানিয়ে রাখলেন বাঁহাতি এই ওপেনার। তানজিদের সঙ্গে রান পেয়েছেন লিটন দাসও। বোলিংয়ে যথারীতি লেগস্পিনে ঝলক দেখিয়েছেন রিশাদ হোসেন। গতিময় বোলিংয়ে নাহিদ রানাও প্রস্তুতিটা সেরেছেন ভালোভাবেই। বিসিএল অল স্টার্সকে ৪০ রানে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতিটা ভালোভাবেই নিলেন মেহেদী হাসান মিরাজরা।