সরাসরি চুক্তিতে বিপিএল খেলতে আসছেন রায়ান বার্ল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন রায়ান বার্ল। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের নিলাম থেকে দল পাননি বার্ল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন রায়ান বার্ল। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের নিলাম থেকে দল পাননি বার্ল।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেল সিলেট টাইটান্স। আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড পারফরম্যান্সে ৬ রানের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। শামীম পাটোয়ারি অবশ্য শেষ বল পর্যন্ত স্বস্তিতে থাকতে দেননি সিলেটকে। ৪৩ বলে ৯টি চার এবং তিনটি ছক্কায় ৮১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিনি।
২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তপ্ত। এর প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ২০২৬ আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফেরার সম্ভাবনা আছে মোহাম্মদ শামির। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও নির্বাচকদের ভাবনায় এসেছেন ভারতের অভিজ্ঞ এই পেসার।
অস্ট্রেলিয়ার ঘোষিত প্রাথমিক টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অগ্রাধিকার পেয়েছেন স্পিনাররা। মূল স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান। তাদের সঙ্গে যোগ হয়েছেন কুপার কনোলি, যিনি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবেই বেশি পরিচিত। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্টের মতো স্পিনিং অলরাউন্ডার থাকায় লেগ স্পিন, বাঁহাতি স্পিন ও অফ স্পিন, সব মিলিয়ে ভারত বিশ্বকাপে স্পিন আক্রমণে কোনো ঘাটতি রাখেনি অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের পাশাপাশি জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করেছিল আফগানিস্তান। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো সেমিফাইনালও খেলেছিলেন রশিদ খানরা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানকে সেরা চারে দেখেন হরভজন সিং। ভারতের সাবেক স্পিনারের চোখে আফগানদের সঙ্গে সেমিফাইনাল খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা।
বিপিএলের সূচি অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হওয়ার কথা ছিল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে নানান বাস্তবতায় চলতি বিপিএলের কোন ম্যাচই হচ্ছে না চট্টগ্রামে। ওই ম্যাচগুলো সরিয়ে আনা হয়েছে সিলেটে। এরপর ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখে ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বাদ দিয়েছেন তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছিলেন নিয়াজ খান। চলতি বছর কাজ করছেন নোয়াখালী এক্সপ্রেসের সহকারী কোচ হিসেবে। বিপিএল চলাকালীন আচমকা অ্যালেক্স মার্শালের নেতৃত্বধীন ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে আছেন নিয়াজ। বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।
অস্ট্রেলিয়ায় স্মরণীয় টেস্ট জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুকের। টেস্ট ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন দুই নম্বরে। একই সঙ্গে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের নোমান আলী।
আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াডটি চূড়ান্ত করা হয়েছে।
না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চলছে রাষ্ট্রীয় শোক। শোকের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ ডিসেম্বরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়।
কয়েক বছর কোমায় থাকার পর গতকাল মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আকশু ফার্নান্দো। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৩৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি আর হয়নি।