সৌদি আরবে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সৌদি আরবে ক্রিকেটের বিস্তার ঘটাতে নতুন উদ্যোগ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জেদ্দায় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে চায় তারা, যার ফলে ভবিষ্যতে সেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হতে পারে।

এই বিষয়ে পরিচালনা পর্ষদের কাছ থেকে ইতোমধ্যেই প্রাথমিক অনুমোদন নেয়া হয়েছে। তবে এখনও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সৌদি আরবে ক্রিকেট জনপ্রিয় করতে আগ্রহী। একই সঙ্গে সৌদি সরকারও তাদের দেশে ক্রীড়া কার্যক্রম বাড়ানোর জন্য সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছে, যার ফলে এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

সম্প্রতি পরিচালনা পর্ষদের বৈঠকে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশে অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার পথ আরও সুগম হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্টেডিয়াম নির্মাণের জন্য সৌদি আরবের বিভিন্ন স্থান পর্যালোচনা করা হচ্ছে। উপযুক্ত জায়গা নির্বাচন করতে নানা দিক বিবেচনা করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের আয়োজন সম্ভব হয়।

তবে পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সফল হলে চুক্তি সম্পন্ন হবে এবং তার পরেই নিয়মিত কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

আরো পড়ুন: