এ দিন শারমিনের ব্যাট থেকে আসে ১২৭ বলে ১৩ চারে ৮৬ রান করেন শারমিন। এরপর ম্যাচসেরার পুরষ্কারও উঠে তার হাতে। এবার আরও বড় পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসি র্যাঙ্কিংয়ে দারুণ ৭ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ২২ নম্বরে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে আছেন। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া সোবহানা মোস্তারি এদিন ৫৪ বলে ৬ চারে ৪১ রানের ইনিংস খেলেছেন। তাতেই ৮ ধাপ উন্নতি হয়েছে তার। তিনি আছেন ৫০তম স্থানে।
এদিকে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে নাহিদা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খানের। ৩৮ রানে ২ উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা। তার অবস্থান এখন ১৩ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই রয়েছেন সেরা অবস্থানে।
পাশাপাশি ১ উইকেট নেয়া রাবেয়া উন্নতি করেছেন এক ধাপ। তিনি ২০ নম্বরে। লম্বা লাফ দিয়েছেন পেসার মারুফা। তিনি ১ উইকেট নিয়েই ৯ ধাপ এগিয়েছেন। ৪৩ নম্বরে অবস্থান করছেন তিনি।
ব্যাটারদের মধ্যে আগের মতোই সেরা অবস্থান ধরে রেখেছেন স্মৃতি মান্ধানা। বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের তালিকা এক নম্বরে অ্যাশটি গার্ডনার।