এই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচটি মাঠে বসে দেখতে দর্শকদের সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। মূলত পূর্ব পাশের গ্যালারির টিকিটের মূল্য এটি।
বিপরীতে পশ্চিম পাশের গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা। দুই শহীদ আবু সাঈদ ও শ্রাবণ স্ট্যান্ডের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে। আর সর্বোচ্চ ২৫০০ টাকায় খেলা দেখা যাবে চারটি স্ট্যান্ডে।
এর মধ্যে রয়েছে পূর্ব পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পূর্ব পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড ও পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন এন্ড। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জয় পায় কিউইরা।
ফলে তারা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিউইদের এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের দল হারিয়েছে ৬ উইকেটে।