বৈভবকে যা বলেছিলেন কোহলি
আইপিএলের শিরোপা জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্যাপনের নানা মুহূর্তের মধ্যে একটি দৃশ্য বিশেষভাবে আলোচনায় আসে। মাঠে রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে ডেকে নিয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে। সেই মুহূর্তের দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।