বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে চিন্তিত ভারত। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন এমনটাই।
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে চিন্তিত ভারত। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন এমনটাই।
জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। কখনো কখনো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ায় ক্রিকেটারদেরও এমন গরম সইতে হচ্ছে। অসহ্য গরমের মাঝে ২৮ ঘণ্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। যার ফলে সূচি নিয়ে অসন্তুষ্টি আছে ফিল সিমন্সের। বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, পরপর দুইদিনে ম্যাচ খেলা মানুষের ধারণার চেয়েও কঠিন।
টি-টোয়েন্টির রেকর্ড, পরিসংখ্যান, শক্তি-সামর্থ্যে ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও সবশেষ কয়েক বছরে প্রতিবেশি দুই দেশের লড়াই নতুন মাত্রা পেয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের সঙ্গে বাড়তি একটা ঝাঁজ খুঁজে পান সমর্থকরা। বাংলাদেশ-ভারত ম্যাচ হলে তাই বাড়তি একটা হাইপ থাকে। ফিল সিমন্স মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় হাইপ থাকা স্বাভাবিক এবং থাকাও উচিত।
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অসাধারণ সূচনা করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে আশা জাগানিয়া পারফরম্যান্স করতে পারলে এবারের এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে লিটন দাসের দল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালের পর আবারও সিএবির দায়িত্ব নিলেন ভারতের সাবেক অধিনায়ক। স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন বছর তিনেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্বে থাকা সৌরভ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেয়ার সময়ই বিশ্বের অন্য লিগে খেলার কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের ও আইপিএলের বাইরে ডানহাতি স্পিনারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার শুরুটা হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সেই টুর্নামেন্টর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দেখা যাবে তাকে।
ট্রিপল সেঞ্চুরি করার পরও ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন কারুন নায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও সাদা পোশাকে জাতীয় দলে ফেরেন ডানহাতি এই ব্যাটার। ইংল্যান্ড সফরে ‘দ্বিতীয় সুযোগ’ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাদ পড়তে যাচ্ছেন নায়ার। ৩৩ বছর বয়সি ব্যাটারের জায়গা নিতে যাচ্ছেন দেবদূত পাডিকাল।
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। চোটে পাওয়ার পর আর ব্যাটিং করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোটে পড়লেও লিটনকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। জানা গেছে, ডানহাতি উইকেটকিপার ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়।
অক্ষর প্যাটেলের শর্ট লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে ওয়াইড লং অনের উপর দিয়ে ছক্কা মারেন শাহিবজাদা ফারহান। ছক্কায় আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৪ বলে। হাফ সেঞ্চুরি পেয়েই উদযাপন করতে ব্যাটকে ড্রেসিং রুমের দিকে তাক করে ‘গান শট’ উদযাপন করেন ডানহাতি ওপেনার। ভারতকে ইঙ্গিত করে এমন উদযাপন করায় শাহিবজাদার সমালোচনা করছেন ভারতীয়রা। যদিও প্রতিবেশি দেশের সমালোচনাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না তিনি।
উইকেটের পেছনে দাঁড়িয়ে ফখর জামানের ব্যাট ছুঁয়ে যাওয়া বল গ্লাভসবন্দী করেছিলেন সাঞ্জু স্যামসন। আম্পায়ার আউট দেয়ার পরও ভারতের উইকেটকিপার ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তার গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে সেটা নিয়ে সংশয় ছিল অনেকের মাঝে। ফখরের সেই বিতর্কিত আউট নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজে খেলা হচ্ছে না ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্তের। ২৪ সেপ্টেম্বর এই সিরিজের দল নির্বাচনের জন্য বৈঠকে বসবেন অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক প্যানেল।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ব্যাট-বলের লড়াই একতরফা হলেও, খেলোয়াড়দের মাঝে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ম্যাচের প্রথম ভাগেই দেখা যায় বেশ কিছু টানটান মুহূর্ত। তবে সবচেয়ে চোখে পড়ার মতো ঘটনা ঘটে ভারতের ইনিংসের পঞ্চম ওভারে, যেখানে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং পাকিস্তানি পেসার হারিস রউফ জড়িয়ে পড়েন মুখোমুখি বাকবিতণ্ডায়।