আমার সাফল্য সহ্য হচ্ছে না, তাই স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে: রাহানে

আইপিএল
আজিঙ্কা রাহানে, ফাইল ফটো
আজিঙ্কা রাহানে, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পরপর দুই হারে চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাম্প্রতিক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজিঙ্কা রাহানের ব্যাট থেকেও বড় রান আসেনি। সব মিলিয়ে দলের পারফরম্যান্স এবং নিজের ব্যক্তিগত ফর্ম, দু’দিক থেকেই চাপ বাড়ছিল রাহানের উপর। এর কড়া জবাব দিয়েছেন কলকাতার অধিনায়ক।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪০ বলে ৬৭ রান পেলেও দলকে জেতাতে পারেননি রাহানে। পরের ম্যাচে ১০ বলে আট রান করে দ্রুত আউট হয়ে গেলে প্রশ্ন উঠতে শুরু করে তার খেলার ধরণ নিয়ে। বিশেষ করে তার রান তোলার গতিকে ঘিরে সমালোচনা বাড়ে, যা নিয়ে আলোচনা পৌঁছে যায় সংবাদ সম্মেলনেও।

এই প্রসঙ্গে রাহানে বলেন, 'যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা হয় ক্রিকেট বোঝে না, নয়তো ইচ্ছে করে সমালোচনা করছে। আমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না, তাই এই ধরনের কথা বলা হচ্ছে।'

নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী রাহানে বলেন, 'গত কয়েক বছর ধরে আমার রান তোলার গতি যথেষ্ট ভালো রয়েছে। আমি কীভাবে খেলছি, সেটা আমি জানি।'

২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩২৬ রান করেছিলেন রাহানে। স্ট্রাইক রেট ছিল ১৭২.৪৯। যদিও ২০২৪ সালের ছবিটা আলাদা, ২৪২ রান, স্ট্রাইক রেট মাত্র ১২৩.৪৭। সেই মৌসুম শেষে চেন্নাই তাকে ছেড়ে দেয়।

মেগানিলামে তাকে দলে নেয় কলকাতা। অধিনায়কের দায়িত্বও দেয়া হয় রাহানেকে। গত আসরে কলকাতার জার্সিতে রাহানে করেন ১৩ ম্যাচে ৩৯০ রান, স্ট্রাইক রেট ১৪৭.৭৩। কেকেআরও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়।

মানুষের সমালোচনা প্রসঙ্গে রাহানের মন্তব্য, 'মানুষ যা খুশি বলতে পারে। ইতিবাচক বা নেতিবাচক- সব ধরনের কথাই আমি স্বাভাবিকভাবে নিচ্ছি।'

আরো পড়ুন: