সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারল বাংলাদেশ
কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেও ভারতের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১১৪ রানের বড় জয়ে ফাইনালে উঠেছে ভারত।