বাংলাদেশকে খেলতে ডেকে মাঠেই আসেনি চীন

এশিয়ান গেমস
বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলমান এশিয়ান গেমসে কোনো ম্যাচ না খেলেই সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল চীনের। তবে মাঠ ভেজা থাকার কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

পরবর্তীতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। আগামী রবিবার ফাইনাল নিশ্চিতের মিশনে সেমি ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ দল। শনিবার একটি প্রস্তুতি ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী দলের।

মূলত চীনের অনুরোধের কারণে ম্যাচটি খেলতে রাজি হয়েছিল বাংলাদেশ। এদিন নির্ধারিত সময়েই মাঠে এসেছিল বাংলাদেশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মাঠে আসেনি চীন দল। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে যায়। এরপর বাংলাদেশ দল নিজেরাই অনুশীলন সেরেছে সেখানে। এরই মধ্যে এই ব্যাপারে অভিযোগও জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বলেছেন, 'আমরা খুব সকালে মাঠে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।'

এই ঘটনা এরই মধ্যে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি ও ২০২৬ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দে মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদকে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই বিষয়টিও নিশ্চিত করেছেন ফাইয়াজ।

এদিকে শুক্রবার স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বাংলাদেশ ভারত ছাড়াও সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। রবিবারই এই দুই একে অপরের বিপক্ষে মাঠে নামছে। সেমি ফাইনালের আগে আগে প্রস্তুতি ম্যাচটি না হওয়ায় ম্যাচ অনুশীলন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ দল।

আরো পড়ুন: