বাংলাদেশ সিরিজে অনিশ্চিত মলিনিউ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে চোটে ভুগছেন সোফি মলিনিউ। হিপ জয়েন্টের চোটে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যারিয়ারের পুরোটা সময় চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে মলিনিউয়ের।

চলতি বছরের শুরুতে পিঠের চোটে পড়েছিলেন তিনি। বিশ্বকাপে খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিলেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। আবারও চোটে পড়েছেন তিনি। চোটের কারণে নারী ন্যাশনাল ক্রিকেট লিগে ভিক্টোরিয়ার স্কোয়াডে রাখা হয়নি তাকে। ফলে ব্রিসবেনে ৯, ১১ ও ১৪ জুন হতে যাওয়া ওয়ানডে সিরিজ মিস করতে পারেন তিনি।

মলিনিউয়ের চোট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, ‘সোফির হিপ জয়েন্টের চোট রয়েছে এবং আগামী সিরিজে খেলার ব্যাপারে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

নিজের চোট নিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিকইনফোকে বলেন, ‘আমার মনে হয় গত কয়েক বছরের অনেকটা সময় জুড়ে আমাকে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেসব শিক্ষা পেয়েছি তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দারুণ সব স্মৃতি নিয়ে আমি এখানে বসে আছি।’

চলতি বছরের শুরুতে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলে গার্ডনারকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মলিনিউ যখন চোটে পড়েছিলেন তখন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাকগ্রা। সাম্প্রতিক সময়ে খবর বের হয় সতীর্থ জর্জিয়া ভলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গার্ডনার। এমন অবস্থায় তার স্ত্রীর সঙ্গে গার্ডনারের ডিভোর্স হয়েছে। এমন কঠিন সময়ে সমর্থন দেওয়ার জন্য সিএ কে ধন্যবাদ দিয়েছেন গার্ডনার।

আরো পড়ুন: