সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন পাডিকাল। কদিন আগে শ্রীলঙ্কা সফরে তিন ইনিংসে দুই সেঞ্চুরিতে ৩২৮ রান করে সিরিজসেরা হয়েছেন বাঁহাতি এই ব্যাটারের। ২০২৪ সালে ভারত জাতীয় দলের হয়ে অভিষেকের পর প্রথমবারের মতো টানা দুই টেস্ট খেলেছেন তিনি। মূলত সাই সুদর্শন চোট থেকে সেরে উঠতে না পারায় কপাল খুলে পাডিকাল।
তিন নম্বরে সুযোগ পেয়ে সেটা কাজেও লাগিয়েছেন তিনি। দুলীপ ট্রফির ফাইনালেও পাওয়া যাচ্ছে না সুদর্শনকে। চোট থেকে সেরে উঠলেও ম্যাচ খেলার জন্য পুরো ফিটনেস ফিরে পাননি বাঁহাতি এই ব্যাটার। ধারণা করা হচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভারত ‘এ’ দলের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরবেন। সিরিজে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ‘এ’ দল।
শ্রীলঙ্কা সফরে টানা দুইটি ম্যাচ খেলা সিরাজও থাকছেন ফাইনালে। দুই ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। ডানহাতি পেসার যোগ দেওয়ায় সাউথ জোনের পেস বিভাগে আরও শক্তি বেড়েছে। স্কোয়াডে ডাকা হয়েছে সিরাজের সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ সিভি মিলিন্দকে। অধিনায়ক তিলক ফাইনালে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
দুলীপ ট্রফির ফাইনাল শেষ হওয়ার পর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তান সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারত দলে আছেন তিনি। ইষ্ট জোনের বৈভব সূর্যবংশী, ইশান কিশানও ভারতের দলে আছেন। টিম ম্যানেজমেন্ট যদি শেষ মুহূর্তে অনুরোধ না করে তাহলে তিনজনই ফাইনাল খেলতে পারেন।