দেশে ফেরত পাঠানো হচ্ছে রিজওয়ান-ইমামকে, দলে ফিরছেন সাইম-মিনহাস

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক
মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হারের পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে জরুরি ভিত্তিতে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান ও ওপেনার ইমাম-উল-হককে পাকিস্তানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লর্ডসে টেস্টের চতুর্থ দিনে ১৯৪ রানে হেরে তিন ম্যাচের সিরিজও খুইয়েছে পাকিস্তান। এরপর লন্ডনে জরুরি বৈঠকে বসে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট। বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। লর্ডস টেস্টে রিজওয়ানের আউট নিয়েও সমালোচনা হয়েছে অনেক।

লিডস টেস্টের পর লর্ডসেও দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট হারান এই উইকেটকিপার ব্যাটসম্যান। এরপরই তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওপেনার ইমাম-উল-হকের ক্ষেত্রেও। পাকিস্তান দলের এই ওপেনার মাংসপেশির চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং করতে পারেননি তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের টেস্ট দলে আরও বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, বার্মিংহাম টেস্টের জন্য সাইম আইয়ুব ও আরাফাত মিনহাসকে দলে ডাকা হয়েছে।

তাদের অন্তর্ভুক্তির ফলে পাকিস্তানের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। লর্ডসে ১৬ বছর পর পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। সিরিজের শেষ ম্যাচটি জিতে পাকিস্তানের ব্যবধান কমানোর সুযোগ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে।

আরো পড়ুন: