বিশ্বকাপে খেলতে নেমেই ম্যাডসেনের গুরুতর চোট

টি-টোয়েন্টি বিশ্বকাপ
কাঁধের চোটে ম্যাডসেন
কাঁধের চোটে ম্যাডসেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইতালির প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা হলো দুর্ভাগ্য দিয়ে। কলকাতার ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে ফিল্ডিং করার সময় কাঁধে মারাত্মক চোট পান ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ফলে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি।

মিডউইকেটে ফিল্ডিং করার সময় জর্জ মানজির একটি পুল শট ঠেকাতে গিয়ে বাঁ দিকে ডাইভ দেন ম্যাডসেন। কিন্তু ঠিকঠাক ডাইভ দিতে পারেননি তিনি। সাইডে থাকা অতিরিক্ত পিচের ওপর গড়িয়ে পড়েন তিনি এবং সঙ্গে সঙ্গেই ফিজিও ছুটে আসেন তাকে পর্যবেক্ষণ করতে।

কিছুক্ষণের মধ্যেই বাঁ হাতটি তোয়ালে দিয়ে ঝুলিয়ে মাঠ ছাড়েন ম্যাডসেন। ৪২ বছর বয়সী ম্যাডসেনই ইতালির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটি তার প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ। মাঠেই দ্রুত এক্স–রে করানো হয় তাকে। সাধারণত কাঁধ সরে যাওয়ার মতো (ডিসলোকেশন) চোট সারতে সাত থেকে ২১ দিন সময় লাগে।

তবে চোট গুরুতর হলে পুরোপুরি সেরে উঠতে তিন থেকে চার মাসও লাগতে পারে। ম্যাডসেন মাঠ ছাড়ার পর স্কটল্যান্ডের ইনিংসের বাকি সময় ইতালির নেতৃত্ব দেন হ্যারি মানেন্তি। টস জিতে আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রান তোলে।

কাঁধের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে সাবের অনুমতি নেই। ফলে ম্যাচের বাকি অংশে তাকে ছাড়াই খেলতে হবে ইতালিকে। বাছাই পর্ব ইতালিকে নেতৃত্ব দিয়েছিলেন জো বার্নস। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপে খেলছে ইতালি। বার্নসের জায়গায় অধিনায়ক করা হয় ম্যাডসেনকে।

আরো পড়ুন: