জানিয়েছেন আইপিএলের অনেক দলের মালিকানায় রয়েছেন বলিউডের তারকারা। এ কারণে আইপিএলকে প্রকৃত ক্রিকেটের চেয়ে বেশি সিনেমা মনে হয়। এমনকি পিএসএলে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি টাইমস নাউকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুই লিগেরই ভালো ও খারাপ দিক আছে। আইপিএল খুবই দীর্ঘ একটি টুর্নামেন্ট, আর পাকিস্তানেরটি অনেক বেশি সংক্ষিপ্ত যেখানে প্রতিযোগিতা অনেক বেশি তীব্র।'
তিনি আরও যোগ করেন, 'আইপিএলের পেছনে পুরো বলিউড রয়েছে, তাই এটি অনেক সময় প্রকৃত ক্রিকেটের চেয়ে সিনেমার মতো বেশি লাগে। তাই দুই লিগেরই ভালো ও খারাপ দিক রয়েছে।'
পিএসএলের এবারের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন রুশো। ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। ৪ ম্যাচে মোটে করেছেন ৭৯ রান। গড় ১৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১১১.২৬। যা টি-টোয়েন্টির সঙ্গে একেবারেই মানানসই নয়।
টুর্নামেন্টে তার একমাত্র হাফ সেঞ্চুরিটি এসেছে রাওয়াল পিন্ডিজের বিপক্ষে, দলটি রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। আইপিএল ক্যারিয়ারে রুশো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। তিনি পাঞ্জাবের হয়ে খেলেছিলেন। সেই আসরে ২১১ রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটার।