‘টস হেরেও অস্ট্রেলিয়ায় জিতেছে বাংলাদেশ’, ভাষা হারিয়ে ফেলেছেন ডি ভিলিয়ার্স

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
এবি ডি ভিলিয়ার্স, ফাইল ফটো
এবি ডি ভিলিয়ার্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোটা বিশ্ব ক্রিকেটেরই সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জগুলোর একটি। সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এমন জয়ে বিশ্ব ক্রিকেটে শক্তিশালী টেস্ট দল হিসেবে উঠে আসার বার্তা দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের এমন দাপুটে অর্জনে ভূয়সী প্রশংসায় মাতোয়ারা ক্রিকেটের রথী-মহারথীরা। সাউথ আফ্রিকান কিংবদন্তী এবিডি ভিলিয়ার্স যেন তেমনই একজন!

ঘরের মাঠে কনফিডেন্ট অজিরা বাংলাদেশকে চাপে ফেলতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখান থেকে হাসান মাহমুদের দাপটের শুরু। ব্যাট হাতে আবার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির সামনে অজিদের নাভিশ্বাস উঠে যায়। টস হেরেও বাংলাদেশের এমন দাপট দেখে অভিভূত ডি ভিলিয়ার্স।

তিনি বলেন, 'বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। আমার মনে হয় না আমাদের কেউ কখনও এমন কিছু বলার আশা করেছিল, বিশেষ করে যখন খেলাটি ছিল খোদ অস্ট্রেলিয়ার মাটিতে।'

'অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট ম্যাচ জেতা মোটেও সহজ কাজ নয়। কিন্তু বাংলাদেশ সেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে; এমনকি অস্ট্রেলিয়া টস জেতার পরেও। টসে হেরেও বাংলাদেশ ম্যাচ জিতেছে, এটি সত্যিই বিস্ময়কর।'

নিজের লাইভে আলোচনার এক পর্যায় বর্তমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিল দেখে ডি ভিলিয়ার্স আরেক দফা বিস্ময় প্রকাশ করেন। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের পর চার নম্বরেই নাজমুল শান্তর দলের অবস্থান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে দারুণ আধিপত্য বিস্তার করেই ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত দলের ওপরে জায়গা করে নিয়েছে। টাইগারদের এমন কীর্তিতে ভাষা হারিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক।

'টেস্ট ক্রিকেটের জন্য এটি একটি দারুণ সংবাদ। যেমনটি বলছিলাম, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়- আমি কখনো ভাবিনি যে কোনোদিন বিশেষ করে সরাসরি সম্প্রচারে (লাইভ) আমাকে এমন কথা বলতে হবে। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি।'

'বাংলাদেশ আজ যে পর্যায়ে পৌঁছেছে, তা দেখা সত্যিই চমৎকার। তারা আজ যে পর্যায়ে উঠে এসেছে তা দেখা চমৎকার। তারা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভয়ঙ্কর কোনো শক্তি হয়ে উঠতে পারবে এবং জয়ের ধারা অব্যাহত রাখার পথ খুঁজে পাবে? বলা তো যায় না, সময় সব বলে দেবে।'

আরো পড়ুন: